বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম আবদুস সাত্তারের বরাতে জানান, জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির ৫ সদস্য অংশ নেবেন। অন্যরা হলেন—মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহ ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও অংশগ্রহণ করবেন বলে জানান শায়রুল কবির খান।

এনএইচ