বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ (০৫ এপ্রিল) শুক্রবার এই কমিটি ঘোষণা ও আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হককে আহ্বায়ক ও প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্যসচিব এবং ৩৩ জন যুগ্ম-আহ্বায়কসহ ১৩৬ জন সদস্য নিয়ে সর্বমোট ১৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ওলামা দলের ১৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা এখানে...

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো ইমেইল বার্তায় এই তথ্য জানানো হয়।

এই আহ্বায়ক কমিটি ৩ মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এমবি