প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইভিএমে।

এদিকে গত ৯ এপ্রিল থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এসব আসনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী শনিবারের মনোনয়ন বোর্ড সভায়।

এমআই