সোমবার (২৯ এপ্রিল) এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা শামসুন্নাহার আজ দুপুর ১টায় নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ পরিবার পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা আজ রাত ৯টায় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নিজ কোলা গ্রামের সরদার পাড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অতপর সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ





