জঙ্গিদেরকে মাঠে নামিয়েছে বিএনপি বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে মাদারীপুর ও রাজৈর উপজেলার মাস্টার প্লান রিপোর্ট পেশ ও সরকারি দপ্তরগুলোতে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
জঙ্গিদের মাঠে নামিয়েছে বিএনপি উল্লেখ করে শাজাহান খান বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের যখন চিহ্নিত করে পুলিশ অ্যাকশন নিচ্ছে। তাদের গ্রেপ্তার করছে বা তারা নিজেরাই আত্মঘাতি বোমায় নিহত হচ্ছে।
এখন তাদের আর রক্ষা করতে পারছে না। সেই কারণে বিএনপি বলছে, সরকার সব কিছু ধামাচাপা দিতেই জঙ্গিবাদের উত্থান করেছে।
এ থেকেই বুঝা যায়, জঙ্গিবাদ তাদের শক্তি হিসেবে কাজ করছে।
এ সময় ২০১৯ সালে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্যে জনগণকে আহবান জানিয়েছেন তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেন হোসেন, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।
এমই





