[b]ঢাকা:[/b] একটি গ্রহনযোগ্য নির্বাচন করতে হলে গ্রহণযোগ্য রাজনীতি দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
সুরঞ্জিত বলেন,গ্রহনযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য পরিবেশ,সন্ত্রাস-সহিংসতা, সাম্প্রদায়িক সন্ত্রাস-সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করতে হবে। বর্তমান সরকার অগ্রহনযোগ্য হলেও একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেয়াই এই সরকারের কাজ।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সেমিনার হলে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত  “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া এই সরকারকে অবৈধ বলছেন আবার এই সরকারের অধীনেই আলোচনা করে নির্বাচন চান কিন্তু সেই আলোচনাও তো অবৈধ হবে বলে মন্তব্য করেন।
পুত্র হয় পিতৃভক্ত বিবাহেরকালে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন,খালেদা জিয়া মহাগণতান্ত্রিক হয়ে গেছেন,তিনি মাছ মাংস ছেড়ে দিয়ে মহা বৈষ্ণব হয়ে গেছেন বলেও ব্যঙ্গ করেন তিনি।
খালেদা জিয়ার কথার সাথে ড্যান মজিনার কথার মিল আছে ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন,তারা(কূটনীতিক) সবাই মিলে দিন তারিখ ঠিক করে এসে অল্প বয়সী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চেপে ধরেছিলেন জুন মাসের মধ্যেই পুনঃনির্বাচন দিতে হবে। এই সরকার অবৈধ হলে আলোচনা বা আগামী নির্বাচন কি বৈধ হবে?।
তিনি আরও বলেন,জুন মাসে নির্বাচন হবে,সেটা ২০১৪ এর জুন মাসে না ২০২১ সালের জুন মাসে হবে তাই দেখার বিষয়।