বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোবারক হোসাইন।

শুক্রবার ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত মাওলানা নিজামীর মাগফেরাত কামনায় কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস ও কেন্দ্রীয় প্লানিং ও ডেভলপমেন্ট সম্পাদক সুলতান সালাহউদ্দিন রিপন।

দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী তাঁর শাহাদাতের পূর্বে বলে গিয়েছিলেন, “আমার শাহাদাত পরিবর্তনের সূচনা করবে”। আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদের রক্ত অবশ্যই কথা বলবে। যেই জমিনে এত শহীদের রক্ত ঝরেছে, সেই জমিনে পরিবর্তন অবশ্যম্ভাবী।

মোবারক হোসাইন বলেন, বিশ্বব্যাপী মাওলানা নিজামীর গায়েবানা জানাজায় অজস্র মানুষের ঢল প্রমান করে দেয়, আল্লাহ যাকে সম্মানিত করতে চান, তাঁকে কেউ অপমানিত করতে পারে না। সরকারের মদদপুষ্ট মিডিয়ার মিথ্যা গোয়েবলসীয় প্রচারণাও পারে না। মাওলানা নিজামীর এই এই ত্যাগ বাংলাদেশে ইসলামের বিজয়কে ত্বরাণ্বিত করবে।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে মাওলানা নিজামীর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  দোয়ায় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

শাখা সেক্রেটারি জে. মাহমুদের পরিচালনায় কুরআন খানি ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম সজিব, শিক্ষা সম্পাদক গোলাম সারোয়ার, আমিনুল ইসলাম প্রমুখ।

এআই