বুধবার (৯ জানুয়ারি) রাত ১১ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এবং ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী লক্ষ্মীপুরের কমলনগরে।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ সকাল ৮ টায় ভাষানটেক নিজ বাসস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় মহানগরীর শুরা সদস্য ও ক্যান্টনমেন্ট থানার আমীর মোঃ আব্দুস সাকি, জামায়াত নেতা নাজিবুর রহমান, ইকবাল হোসেন খান ও আলী হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন ভাষানটেক থানা আমীর ডাঃ মোঃ আহসান হাবীব।

পরে তার মরদেহ লক্ষ্মীপুর জেলার কমলনগরে নেওয়া এবং বাদ জু’মা সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন।

প্রেসবিজ্ঞপ্তি