এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ এবং জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে একপর্যায়ে ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন।

এ সময় ডাকসুর শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও শাহবাগ থানার ভেতরে অবস্থান করেন। অন্যদিকে বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

এ ঘটনায় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আমরা দু পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা দুপক্ষকে থানায় ডেকেছি। তবে, মনে হচ্ছে এটি ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এনএইচ