মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। যার কথা সারা বিশ্বে প্রচার হয়েছিল। ইতিহাসের যা সত্য, তা ইতিহাস নির্ধারণ করে। স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন জিয়াউর রহমান, কলকাতায় পালিয়ে যায়নি।
বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে। মেঘা উন্নয়নের নামে মেঘা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরতে সরকার এক লাখ বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে বলেও দাবি করেন তিনি।
এনএইচ





