বুধবার (১০ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বিরোধীমতের বিরুদ্ধে গ্রেফতার, হামলা-মামলার বিপরীতে সরকারের সাফাই গাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওবায়দুল কাদেরের বক্তব্যে সুর মিলিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির এ নেতা বলেন, বর্তমান সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে না বলেই নির্বাচনে যাবে না বিএনপি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেশি-বিদেশি সব মহলে বিতর্কিত হয়েছে।
আর আন্তর্জাতিক চাপ এড়াতেই ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে। আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারার অংশ হিসেবে সরকার বিরোধীমত দমনে গ্রেফতারে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।
এবি





