ব্রাক্ষণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত্র কমিটি গঠনের দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় জামায়াত-বিএনপি জড়িত। এ ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকাস্থ ব্রাক্ষণবাড়িয়াবাসী আয়োজিত এ মানববন্ধনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী চক্র সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি কেন্দ্র ও জাদুঘরে হামলা চালিয়েছে। ফুটেজ দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কামরুল ইসলাম বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁর যে সমস্ত স্মৃতি সেদিন ধ্বংষ করা হয়েছে অর্থ দিয়ে তার পরিমাণ করা যাবে না। এরা আমাদের ঐতিহ্যের উপর আঘাত হেনেছে। আমাদের সংস্কৃতির উপর আঘাত হেনেছে। এর পিছনে জামায়াত আছে। বিএনপি আছে। এর পেছনের একাত্তরের ঘাতক, মৌলবাদী এবং জঙ্গিবাদী শক্তির মদদ রয়েছে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।
এমএইচ
রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে জামায়াত-বিএনপি জড়িত : কামরুল
ব্রাক্ষণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত্র কমিটি গঠনের দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।





