আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা ভোগ করা সরকারের কাজ নয়। সরকারের কাজ হলো জনগণের সেবা করা। আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে সেটাই করেছি। আর বিএনপি জামায়াতকে নিয়ে ২০০১ সালে ক্ষমতায় এসে দেশে অরজাকতা শুরু করেছে।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
জাতির পিতাকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত আছেন আমির হোসেন আমু,তোফায়েল আহমেদ,সুরঞ্জিত সেনগুপ্ত,মাহবুব-উল-আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানাক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,শেখ ফজলুল করিম সেলিম, নূহ উল আলম লেলিন,অসীম কুমার উকিল প্রমুখ।
বিস্তারিত আসছে.........
[b]ঢাকা, এমআর, ৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর // এসআর // কেএইচ[/b]