রবিবার (২২ সেপ্টেম্বর ) বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনরহাট জেলা কর্তৃক আয়োজিত স্থানীয় হাসান আল বান্না মিলনায়তনে সদস্যদের (রুকন) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দায়িত্ব কোনো পদ নয় বরং জবাবদিহিতার নাম হলো দায়িত্ব। রুকনদেরকে জ্ঞান ও আমলে অন্যান্যদের নিকট আদর্শ হিসেবে উপস্থাপিত হতে হবে। কুরআনের মাধ্যমে আন্দোলনকে বুঝার চেষ্টা করতে হবে। কথা ও কাজের মধ্যে কোনো বৈপরীত্য রাখা যাবে না। কথা হতে হবে পরিশীলিত। ব্যক্তিগত সাহচর্যের মাধ্যমে কর্মী বৃদ্ধিসহ জনশক্তির মান উন্নয়নে নিবিড় তত্ত্বাবধান অব্যাহত রাখতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমীর অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই দারসুল হাদীস পেশ করেন লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।
প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ





