রাজশাহীতে নিরপরাধ ছাত্রশিবির নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করে পরিকল্পিত হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবীতে দাবিতে আগামী ২১মে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত এই বিক্ষোভের ঘোষণা দেন।

তারা বলেন, 'ফ্যাসিবাদী সরকারের সেবাদাস পুলিশ বর্বরতার প্রতিকে পরিণত হয়েছে। নিরপরাধ ছাত্রদের জীবন ধ্বংসের নির্মম খেলায় মেতে উঠেছে তারা। গত ২৪.০৪.১৬ তারিখে রাবি শিক্ষক হত্যার ঘটনায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে জটিল রোগে আক্রান্ত (থ্যালাসেমিয়া) রাজশাহী মহানগরীর ছাত্র শিবির নেতা হাফিজুর রহমানকে সম্পূর্ণ অমানবিক ভাবে গ্রেপ্তার করে পুলিশ। অথচ সে স্বাভাবিক ভাবে চলাফেরাই করতে পারতো না এবং প্রতি তিন মাস পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়।'

তারা আরো বলেন, 'অবৈধ সরকার ও তার সেবাদাস পুলিশের এই বেআইনি ও পরিকল্পিত হত্যার প্রতিবাদে আগামী ২১শে মে শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করছি।'

ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীদের, দেশপ্রেমিক জনতা ও ছাত্রসমাজকে সাথে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালন করার জন্য আহবান জানান তারা।

এমআইএস