সরকার জনগণের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে নিরন্তর কাজ করছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জামালপুর ২৫০ শয্য হাসাপাতালে সিটিস্ক্যান সুবিধা উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সুস্থ জাতিই সমৃদ্ধ স্বদেশ উপহার দিতে পারে। মফস্বল শহরগুলোতে মানসম্পন্ন চিকিৎসা প্রদান করা গেলে একদিকে যেমন মানুষের বাইরে যাওয়ার টেনশন দূর হবে, অন্যদিকে মূল্যবান অর্থের সাশ্রয় হবে।”
এ সময় উপস্থিত ছিলেন মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা প্রশাসক এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।বাসস
এমবি





