মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলকে অব্যাহতভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতাকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেয়া হয়েছিল। আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা জুলাই গণঅভুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এ দেশের ছাত্র-জনতা। জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারো যদি আমাদের স্বাধীনতাকে ভিনদেশীদের হাতে তুলে দেয়া হয় তবে এর খেসারত বিএনপিকেই দিতে হবে।
তিনি বলেন, আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হবে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই পথ খুঁজে নিতে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির, জোন পরিচালক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী ড. আব্দুল মান্নান। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সমাদ। এ ছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা আমির অ্যাডভোকেট মো: মারুফুল ইসলাম। অনুষ্ঠানে পল্টন-শাহবাগ-রমনা জোনের সকল সাংগঠনিক থানা আমির-সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, মতিঝিল-শাহজাহানপুর জোনের অগ্রসর কর্মী শিক্ষাশিবির মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী অগ্রসর কর্মীদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী ড. আব্দুল মান্নান। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থান আমির মাওলানা শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানা আমির-সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএইচ