শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার বসুরহাটের জিরো পয়েন্ট মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।
এদিন কয়েক হাজার মানুষ নিয়ে পথসভায় যোগ দেন বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। এছাড়াও উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএইচ





