মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে এক পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে আমাদের উপর অত্যাচারের আগুন জ্বালিয়েছে। প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের প্রায় এক হাজার লোককে গুম করে করে দিয়েছে, আমাদের প্রায় তিন হাজার লোককে তারা হত্যা করেছে, হাজার হাজার লোককে গ্রেফতার করেছে বিভিন্ন সময়ে। আপনারা অনেকবার জেলে গিয়েছেন। আমি আপনাদের সঙ্গে ১১ বার জেলে গিয়েছি। আজকে আল্লাহ তায়ালা আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন।

তিনি বলেন, এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দায়িত্ব হচ্ছে, তারা দেশে শান্তি ফিরিয়ে নিয়ে এসে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। এই নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন, সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবেন।

এসময় দিনাজপুর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এরপর দিনাজপুরের দশমাইলে অনুরূপ একটি পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএইচ