বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলে ৬০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির উত্থান খুনের মাধ্যমে। তারা এখনও খুনের রাজনীতি অব্যাহত রেখেছে। দেশটাকে তারা এখন বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়।’

তিনি বলেন, শেখ রাসেলের আত্মার প্রতি তখনই সম্মান জানানো হবে যখন ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে।

তথ্যমন্ত্রী বলেন, শেখ রাসেল মাত্র ১০ বছরের অবুঝ শিশু ছিল। যে অবুঝ শিশু রাজনীতিই বুঝত না—তাকেও হত্যা করা হয়েছে। সেদিনের খুনিরা ছিল নির্মম, বর্বর।

তিনি বলেন, কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেনকে (রা.) হত্যা করা হয় তখন নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলের মত শিশুকেও হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

এনএইচ