শনিবার বিএনপি মহাসচিব তার সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগমকে নিয়ে বাংলাদেশ বিমান ২০১-এ করে সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা ছেড়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন এবং এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন। লন্ডনে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এফএইচ





