বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও এফডিইবির উপদেষ্টা ড.মুহাম্মদ রেজাউল করিম।

আজ (২৪ মে) শনিবার রাজধানীর একটি মিলনায়তনে, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) ঢাকা মহানগরী উত্তর ইউনিটের উদ্যোগে একটি দায়িত্বশীল শিক্ষা শিবিরে তিনি আহ্বান জানান।

ড.রেজাউল করিম বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকারের পতন হলেও সংকট এখনো কেটে যায়নি বরং পতিতদের চতুর্মুখী ষড়যন্ত্রে দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্জিত বিজয়কে বিতর্কিত ও নস্যাৎ করার জন্য পতিত স্বৈরাচারের প্রতিভূরা নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ, অশান্ত ও অস্থিতিশীল করার জন্য চলছে নানামুখী অপতৎপরতা। এমতাবস্থায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বই হুমকির মুখে পড়েছে। তাই দেশ ও জাতিস্বত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় এবং বৃহত্তর জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশে নতুন করে ফ্যাসীবাদ শুরু হতে পারে।

তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো ঐচ্ছিক কাজ নয় বরং তা আল্লাহ তা’য়ালা আমাদের ওপর অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। মূলত, বাতিলের ওপর দ্বীনে হক্বকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করেছেন। বিশ্বনবী (স.)ও একই মিশন নিয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি তার মিশনে শতভাগ সফল হয়েছেন। পরবর্তীতে তার আসহবাগণও একাজে আঞ্জাম দিয়ে গেছেন। সে ধারাবাহিকতায় আজ তা আমাদের ওপর বর্তেছে। তাই এ দায়িত্ব কারো পক্ষেই পাশ কাটানোর সুযোগ নেই।

দ্বীন বিজয়ের লক্ষ্যে দাওয়াতের আবশ্যকতা বর্ণনা করে তিনি বলেন, দ্বীন বিজয়ের অন্যতম পূর্বশর্ত হচ্ছে দাওয়াত সম্প্রসারণ। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে। কেউ যেন দাওয়াতের বাইরে না থাকে সে টার্গেটে কাজ করতে হবে সকলকে। সাধারণ মানুষের মধ্যে দ্বিনের সঠিক জ্ঞান দেওয়ার জন্য সাধ্যমত চেষ্টা করতে হবে। আর এভাবে সংগঠনের বিস্তৃতি ও সম্প্রসারণ ঘটাতে পারলেই দ্বীনের বিজয়ী অবশ্যম্ভাবী হয়ে উঠবে। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

শাখা সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের সভাপতিত্ব করেন এবং ও সেক্রেটারি প্রকৌশলী তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনা শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর ড. আব্দুস সামাদ এবং জনাব জিয়াউল হাসান প্রমুখ। উপস্থিত ছিল বিভিন্ন স্তরের প্রকৌশলী নেতৃবৃন্দ।

এইচআর