বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাশরুকুর রহমান মাশুককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) রাত ১২টার পর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন।
মাশরুকুর রহমান মাশুক যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
গত মঙ্গলবার হাই কোর্টের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করার পর গ্রেফতার চালাচ্ছে পুলিশ। এই কয়দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ আড়াই শতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
গতকাল (শনিবার) লা মেরিডিয়ান হোটেলে দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় অংশ নেন মাশুক।
এমবি





