সোমবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনা ফিরবেন, ফিরে আদালতে সারেন্ডার করবেন, বেইল চাইবেন। এটি আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিউর, সে অনুযায়ী যা হওয়ার তাই হবে।’

বিরোধী দলের ছায়ামন্ত্রীসভা গঠনের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছায়ামন্ত্রীসভা গঠনের সংস্কৃতি রয়েছে।’

বিরোধী দলের এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা এ উদ্যোগকে ওয়েলকাম জানাই। তারা যদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা করে এবং কোথায় কী ভুলভ্রান্তি আছে সে বিষয়ে ইতিবাচক ফিডব্যাক দেয়, তাহলে অবশ্যই সেটি স্বাগতযোগ্য।’

পরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুমিন ফারহানা।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আকাস দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন অংশীজনের মধ্যে গাছের চারা ও সনদপত্র বিতরণ করেন।

এস