আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চিকিৎসার জন্য নয়, দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ায় গেছেন।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির ঢাকা বিভাগের কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘তারেক রহমান মালয়েশিয়ায় গিয়ে আরাফাত রহমান কোকোকে জড়িয়ে ধরে কেঁদেছেন। আসলে তারেক মালয়েশিয়ায় চিকিৎসার জন্য যাননি। সেখানে দুই ভাই বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পত্রিকায় দেখলাম খালেদা জিয়াও মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুরে যাচ্ছেন। আসলে তারা এখন দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মত্ত রয়েছেন।’
বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির আহ্বায়ক মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
ষড়যন্ত্র করতে তারেক মালয়েশিয়ায়: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চিকিৎসার জন্য নয়, দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ায় গেছেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির ঢাকা





