ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত বলেছেন- মুহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবি, সাংবাদিক, লেখক। আপিল বিভাগ প্রহসনের যে রায় দিয়েছে তা মিথ্যাচারের নিকৃষ্টতম রায়। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। একদিন প্রমাণিত হবেই জামায়াত নেতৃবৃন্দ নিরপরাধ ছিল।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা আয়োজিত পবিত্র আশুরা ও মুহাম্মদ কামারুজ্জামানের আশু মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারি এম শামীমের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
ইয়াসিন আরাফাত বলেন- বাংলাদেশের মানুষ জানে বর্তমান আওয়ামী স্বৈরাচারী সরকাররের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব ও ইসলাম নিরাপদ নয়।
তিনি আরো বলেন- আজ পবিত্র আশুরার দিন এইদিনে ইসলামের ইতিহাসে বহু ঘটনা রয়েছে, অতীতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল- বিশেষ করে নমরুদ, ফেরাউন, ইয়াজিদ বড় বড় ইসলামদ্রোহী শাসক ধ্বংস হয়ে গেছে। ইমাম হোসাইন (রাঃ) ইসলামবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করেছিলেন, সত্যের পতাকা সমুন্নত রাখার জন্য তিনি সপরিবারে জীবন দিয়ে শাহাদাত বরণ করে স্মরণীয় হয়ে আছেন।
তিনি বলেন- জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের অপরাধ একটাই তাঁরা সবসময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আল্লাহদ্রোহী, জুলুমবাজ শাসকদের মুলৎপাটন করার প্রশ্নে আপোষহীন। আজো নমরুদ, ফেরাউন, ইয়াজিদের উত্তরসূরিরা বাংলাদেশের মাটিতে ইসলাম ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দদের হত্যা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও একদিন ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।
জেআই





