শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেন, নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন লোকেরা আকৃষ্ট হয়। ধনী—গরীব সকল শ্রেণি—পেশার মানুষের মধ্যে ইাসলামী আন্দোলনের দাওয়াত পেঁৗছে দেওয়ার জন্য কাজ করতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্য আরও বলেন, যোগ্যতা ছাড়া ইসলামের বিরুদ্ধে বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার মোকাবেলা সম্ভব নয়।

মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী প্রমুখ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সেক্রটারি অধ্যাপক আল হেলাল তালুকদার, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, গোলাম মহসিন, খন্দকার আবু হানিফ, আজিজুর রহমান, আবদুল বারী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি