শনিবার (১৬ মে) রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে নিউ ইস্কাটন মসজিদ রোডের শিশু-কিশোর খেলার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের অতীত মেয়র ও কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেননি। নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও অনেক ক্ষেত্রেই তা বাস্তবায়ন হয়নি বলে তিনি মন্তব্য করেন।
সাদিক কায়েম আরও বলেন, অনেক সময় নির্বাচনের আগে নেতারা বড় বড় প্রতিশ্রুতি দিলেও পরে তার বাস্তবায়ন দেখা যায় না। তাই ভবিষ্যতে সৎ, যোগ্য ও প্রো-একটিভ নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানান তিনি।
রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইস্কাটন সমাজকল্যাণ সোসাইটির (পঞ্চায়েত কমিটি) সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম সুমন। রমনা সমাজ কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান, ডা. তোফাজ্জল হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে আবদুস সাত্তার সুমন জানান, রমনা সমাজ কল্যাণ সোসাইটি ২০১৭ সালে যাত্রা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের যেই স্তরেই সমস্যা দেখা যায় সেই সমস্যা সমাধানে রমনা সমাজ কল্যাণ সোসাইটি উদ্যোগ নিয়ে থাকে। তিনি জানান, রমনা সমাজ কল্যাণ সোসাইটি পরিবেশ সুরক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, শিক্ষা, চিকিৎসা, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ, সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ধারা অব্যাহত রাখতে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম, গাইনি ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ সেবা প্রত্যাশিদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। সেবাগ্রহীতা ৩৫০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। পরে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন রমনা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা ড. মো. হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য যথাক্রমে আব্দুল্লাহ আল ফারুক, আব্দুল্লাহ আল মারুফ, আহম্মদ আলী সরকার, আব্দুল করিম মুরাদ, ফারুক হোসেন প্রমূখ।
এস