বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কারান্তরীণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি সোহেলের শান্তিনগরের বাসায় গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় সোহেলের বড় মেয়ে ন্যায়বিচার চেয়ে বলেন, ঈদ আসছে কিন্তু আমাদের মনে কোনো ঈদ নেই।

পরে মঈন খান বলেন, সরকার যদি বিএনপির ওপর জুলুম নাই করে থাকে তাহলে গেল ১৫ বছরে বিরোধীদলের প্রায় অর্ধকোটি নেতাকর্মীর বিরুদ্ধে একলাখের ওপর মামলা দিল কেন?

এনএইচ