ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবিতে সিলেট মহানগরীতে বিক্ষোভ-মিছিল হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ-মিছিল করেন সংগঠনটির জেলা ও মহানগর নেতাকর্মীরা।
মঙ্গলবার নগরীর কাজিটুলা এলাকা থেকে মিছিলটি বের হয়ে নয়া সড়ক পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ আটক সব নেতাকর্মীর মুক্তি দাবি করা হয়।
এমএইচ





