রোববার (১৮ ডিসেম্বর) মুহা. দেলাওয়ার হোসেন চকবাজার ইমামগঞ্জ এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে সাক্ষাৎ করেন ও আশেপাশের ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নেন।

Photo News Delowar (DCS 18 Dec 2022) (2)

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও চকবাজার থানা আমীর আবু আব্দুল্লাহ, থানা জামায়াতের সেক্রেটারি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

মুহা. দেলাওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন, দেশের ক্ষতিগ্রস্ত যেকোনো মানুষের পাশে, মানবতার কল্যাণে সবার আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছুটে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতায় জামায়াত সবসময় পাশে আছে ও থাকবে ইনশাআল্লাহ।

আমরা গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাতে চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় জামায়াত নেতা-কর্মীদেরকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান করেছি এবং আজ আমরা অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দোকান মালিকদের সার্বিক খোঁজ-খবর নেওয়ার জন্য এখানে ছুটে এসেছি বলেও জানান তিনি।

6

রাজধানীর চকবাজারে ইমামগঞ্জ মুলত হার্ডওয়্যার মার্কেট হিসেবে পরিচিত। এখান থেকেই এসব মানুষের দৈনিক রুটি রুজির ব্যবস্থা হয়ে থাকে। দোকান গুলো পুড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা তাদের পুঁজি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন।

অন্যথায় পরিবার নিয়ে তাদের জীবনযাপন করা দূর্বিষহ হয়ে পড়বে। আমরা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ হতে এখানে এসেছি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একইসাথে আমাদের সামর্থ্যের আলোকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে সহযোগিতা নিয়ে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

দেলাওয়ার হোসেন আরও বলেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ভাবে না থাকায় দেশে একেরপর এক অগ্নি দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। সকল মানুষের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরির জন্য ও তাৎক্ষণিক যেকোন সমস্যার স্থায়ী সমাধানকল্পে দায়িত্বপ্রাপ্ত সংস্থা গুলোর তদারকি বৃদ্ধি ও আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করি তিনি যেন ক্ষতিগ্রস্ত সকলকে ধৈর্য ধারণ করার তাওফিক দেন এবং অতি দ্রুত ক্ষতি পুষিয়ে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। (প্রেস বিজ্ঞপ্তি)

এন