ভারতে সদ্য সমাপ্ত নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ভারতের জনগণ যাকে রায় দিয়েছেন তাকে আমরা অভিনন্দন জানাই। জনগণের রায়কে চূড়ান্ত রায় মনে করি। সেদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে মনমোহন নয়, মোদিই তাদের নেতা হবেন। তাই আমরাও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধান মোদিকে অভিনন্দন জানাই। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আশা পোষণ করছি।
তিনি বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই ভারতের জনগণ যে দলকে রায় দিয়েছেন সেই দলই নির্বাচিত হয়েছে। আমরা নতুন সরকারে যারা আসবেন তাদের প্রতি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।
শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আগামী ২৩ জুন দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
[b]ঢাকা, এমআর , ১৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]