সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এই উদ্বেগ ব্যক্ত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২ শিশুর মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন জেলা ও বেসরকারি হাসপাতালের তথ্য যোগ করলে এ বছর মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।’
গোলাম পরওয়ার বলেন, ‘এই পরিস্থিতির জন্য দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই প্রধানত দায়ী। জনগণের ধারণা, স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণে সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সাধারণ মানুষ তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় হাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
এস