প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন জিয়াউর রহমান।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা বলেন, "এই হত্যাকাণ্ডে জিয়া গ্রিন সিগন্যাল দিয়েছিল।"
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে পবিত্র ধর্মগ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সভামঞ্চে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





