বুধবার (২৯ জুলাই) দুপুরে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনা পার্ক এলাকায় পথশিশু, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, "গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটবে। রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে, তারা কখনো জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না।"
তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছার অভাব এবং দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ এখনো দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাচ্ছে না। এ কারণে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। সঞ্চালনা করেন মহানগরীর মজলিসে শুরার সদস্য হাফিজুর রহমান। এ সময় শাহবাগ পশ্চিম থানা কর্মপরিষদের সদস্য মাঈন উদ্দিন, আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
পরে বিকেলে শাহবাগ পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ড. হেলাল উদ্দিন।
শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম। এ সময় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।