বাংলাদেশ থেকে সৌদি আরব সরকার আবারও লোক নেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার দুপুরে ঝালকাঠি সদরে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রমন্তকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি সরকার তাদের নীতি পরিবর্তন করে বাংলাদেশের প্রতি বিশেষ সুদৃষ্টি দিয়েছে। সৌদিআরব আবারও লোক নেবে। মাত্র দেড় লাখ টাকা ব্যয় করে সৌদি আরবে গিয়ে আমাদের দেশের লোক এখন কাজ পাবে। সেখানে ৩’শ রিয়ালের পরির্বতে এক হাজার রিয়াল বেতন পাবেন তারা।
সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেন্দ্র নাথ বিশ্বাষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





