খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধু অবৈধ প্রধানমন্ত্রী’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এমন দাবির প্রতিবাদে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করতে হবে।
শুক্রবার রাজধানীর শাহবাগে গণগন্থাগার মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল হকের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।
তারেককে ফেরারি আসামি উল্লেখ করে কামরুল বলেন,  ভারতে কি ফেরারি আসামি দাউদ ইব্রাহিমের সংবাদ এত গুরত্ব দিয়ে ছাপা হয়?  তার বক্তব্য ফলাও করে প্রচার করে? এটা কোনো আইনসিদ্ধ বিষয় হতে পারে না।
এ বিষয়ে সংশ্লিষ্ট তথ্য মন্ত্রণালয়ের আইনি ব্যাপারগুলো খতিয়ে দেখা দরকার বলেও দাবি করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, এটাকে আর বাড়তে দেওয়া যায় না। এখনি এটাকে থামাতে হবে। বিষয়টিকে হালকা করে দেখার বিষয় নয়। এ মিথ্যাচার, বাক সন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে এখনিই বলিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার।
এম এ জলিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]