বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে জয়লাভ করেই বিএনপি আস্ফালন করছে। তাদের মনে রাখতে হবে নির্বাচনের এখনও চার ধাপ বাকি রয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় খাজা বীরউত্তম নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ ধাপে নির্বাচন হয়ে গেলে দেখা যাবে কোন দলে কতজন চেয়ারম্যান হয়েছে। তখন বিএনপির আস্ফালন হাওয়ায় মিলে যাবে।
তিনি আরও বলেন, যেসব এলাকায় নির্বাচন হয়েছে, সে সকল স্থানে আমাদের বিদ্রাহী প্রার্থী থাকার কারণে আমাদের চেয়ে বিএনপির কয়েকজন চেয়ারম্যান বেশি নির্বাচিত হয়েছে। এতে লাফালাফি করার কিছু নেই।
হাছান মাহমুদ বলেন, দেশে গত এক বছর ধরে বিএনপি-জামায়াত যত সহিংসতা চালিয়েছে তার সঙ্গে বিদেশী জঙ্গির সংশ্লিষ্ঠতা রয়েছে তা আজ প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে আল-কায়দা নেতা জাওয়াহিরি যে বক্তব্য দিয়েছে তা প্রকৃতপক্ষে তার নিজের এবং এর সঙ্গে বিএনপি জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। গতকাল জেএমবির যে ৩ আসামি ছিনতাই করা হয়েছে এর সঙ্গে জঙ্গি গোষ্ঠির হাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কৃষক লীগের অর্থ-বিষায়ক সম্পাদক নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এফএ[/b]
রাজনীতি
বিএনপির আস্ফালন হাওয়ায় মিলে যাবে: হাছান মাহমুদ
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে জয়লাভ করেই বিএনপি আস্ফালন করছে। তাদের মনে রাখতে হবে নির্বাচনের এখনও চার ধাপ বাকি রয়েছে





