রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে বিএনপির কার্যালয়ে ভাঙ্গচুর করে আগুন দিয়েছে আয়ামীলীগের নেতা-কর্মীরা।

সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার আতাউর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এএইচ