বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরে ৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, আমাদের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদেরকে প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান সহ অনেক জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে কোন চুরি বা অনিয়মের অভিযোগ নেই বরং আমরা নিজেদের অর্জিত পকেটের টাকা খরচ করেই আর্ত-মানবতার সেবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের দলে দলীয় পদ নিয়ে কোন মারামারি বা হট্টগোল হয় না বরং আমাদের সকল কর্মতৎপরতা দেশ ও জাতির জন্য নিবেদিত।

তিনি বলেন, মওসুমী বায়ূর প্রভাবে সারাদেশেই শীতের প্রকোপ খানিকটা বেড়েছে। ফলে প্রান্তিক শ্রেণির মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। মূলত, গণমানুষের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। আমরা গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছি। এতে কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তিনি বিপন্ন মানুষের কল্যাণে সরকার সহ সমাজের সক্ষম মানুষদের এগিয়ে আসার আহবান জানান।

ইউনিয়ন আমীর আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আমীর নূর মোহাম্মদ রাসেল ও চন্দ্রগঞ্জ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি