শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এক শোকবাণীতে এ শোক জানিয়েছেন।

শোকবাণীতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী, সাবেক এটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব এ এফ এম হাসান আরিফ ২০ ডিসেম্বর শুক্রবার অপরাহ্ন ৩টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, হাসান আরিফ দীর্ঘদিন ধরে আইনাঙ্গনে অত্যন্ত সুনাম ও স্বচ্ছতার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল গুনাহগুলো মাফ করে দিন, তার নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করুন। আমরা তার শোক-সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি