বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ডিএমপি কার্যালয়ে যান তারা। বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, দুই সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপি কার্যালয়ে গিয়ে পৌঁছেছেন। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
সূত্র জানায়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতা চাইতে বিএনপি নেতারা ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান।
এমএইচ





