স্টাফ করেসপন্ডেন্ট:
সরকার বিচারবহির্ভূত হত্যাকান্ড সমর্থন করে না মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদলের কর্মসূচিতে লাখ লাখ গাছ কাটা হয়েছে। গাছগুলোতো আর আওয়ামী লীগ করে না। তবে নির্বিচারে গাছ কাটা হলো কেন। এটাও তো এক ধরনের বিচারবর্হিভূত হত্যাকান্ড।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ- এর পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিরোধীদলের কর্মসূচি চলাকালে গাড়িগুলোতে নির্বিচারে পেট্রলবোমা ছুড়ে আগুন দেয়ায় ৪৭ জন গাড়িচালক, হেলপার ঘুমন্ত ও জাগ্রত অবস্থায় মারা গেছেন। এগুলো বিচারবহির্ভূত হত্যাকান্ড।
বিআরটিসির চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী গাড়িচালক, গাড়িশ্রমিক নেতাসহ বিআরটিএর কর্মকতারা ।
ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ খাতে টেন্ডার ভাগাভাগি, বদলি বাণিজ্য, দুর্নীতি বন্ধ করা হবে। মন্ত্রী ও সচিব সৎ হলে দেশের ৭৫% দুর্নীতি কমে যায়। দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, স্পিড বেকার হাইওয়ের দুর্ঘটনার অন্যতম কারণ। হাইওয়ে থেকে স্পিড বেকার অপসারণের কাজ চলছে।
ঢাকা,২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি)// টিআই
রাজনীতি
নির্বিচারে গাছ কাটাও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: যোগাযোগমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট: সরকার বিচারবহির্ভূত হত্যাকান্ড সমর্থন করে না মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদলের কর্মসূচিতে লাখ লাখ গাছ কাটা হয়েছে। গাছগুলোতো আর আওয়ামী লীগ করে না। তবে নির্বিচারে গাছ কাটা হলো কেন। এটাও তো এক ধরনের বিচারবর্হিভূত হত্যাকান্ড।





