তিনি বলেন, ‘তারা দেশকে মেধা ও নেতৃত্বশূণ্য করার জন্যই দেশ বরেণ্য আলেমদের বিচারের নামে প্রহসন করে নির্মমভাবে হত্যা করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। কিন্তু এতো কিছুর পরও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে।
শনিবার রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানার নবীনগর ও চন্দ্রিমা উদ্যান এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম ও মোহাম্মদপুর পশ্চিম থানা আমির মো: মাসুদুজ্জামান।
এ সময় থানা শূরা সদস্য এবাদত হোসেন, নুরে আলম সিদ্দিক, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান, তাইয়্যেবুর রহমান, মারুফ বিল্লাহ ও সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলনের পথ কখনো ফুল বিছানো ছিল না এবং এখনো নয়। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনে হক্বের দাওয়াত দিয়েছেন, তাদের ওপর নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। আর ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্যই হযরত হানজালা (রা)-এর মতো বীর শহীদরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। মূলত, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ছাত্র-জনতার আন্দোলনকে অর্থবহ টেকসই করতে এবং দেশ ও জাতিসত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি





