‘স্বজন হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকাটা যে কী কষ্টের! আমরা দুই বোন এটা হারে হারে টের পাই। মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে গিয়েছিলাম। স্বামীর কর্মস্থলের জন্য যেতে হয়েছিল। সঙ্গে রেহানাকে নিয়ে যাই। ফিরে এসে পরিবারের কাউকে পাইনি’।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত স্মরণসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি উদাহরণ টেনে বলেন, '৭৫ এর ১৫ আগস্টের ঘটনায় জড়িত ছিল জিয়া আর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত তার দল-ছেলে।

২১ আগস্ট শহীদদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কোনো দিন চাননি আমি দেশে ফিরে আসি। জিয়া ক্যু’র রাজনীতিতে বিশ্বাসী। এমন কী জিয়াউর রহমান ক্ষমতায় এসে ৭১’র স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেন। তাদের হাতেই তুলে দেন লাল-সবুজের পতাকা। ১৫ আগস্টের সঙ্গে যেমন জিয়া জড়িত ২১ আগস্টের সঙ্গে তার দল-ছেলে জড়িত।

জেআই