গণতান্ত্রিক ধারাবাহিতকতা বজায় রাখতে অনেক দূতিয়ালী ও চোখ রাঙানি উপেক্ষা করে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কারও চোখ রাঙানিকে সরকার এখন আর ভয় পায়না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষিবিদ দিবস ২০১৪ এর আলোচনা সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছি। এখন আর খাদ্যের জন্য কোথায়ও ছুটতে হয় না, হাত বাড়ালেই খাদ্য পাওয়া যায়। তাই কারও চোখ রাঙানিকে আমরা আর ভয় পাই না।
[b]ঢাক, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]