আজ বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ২১ মার্চ তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে স্বেচ্ছাসেবক দল আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে শুরু হয় ৪ দিনব্যাপী কর্মসূচি।
কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৯টায় মরহুম কে এম ওবায়দুর রহমানের ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়াস্থ মাজারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও কোরআনখানি।
বাদ জুম্মা নগরকান্দা-সালথার উপজেলার মসজিদে মসজিদে দোয়া মাহফিল। বিকেলে নগরকান্দা-সালথা উপজেলা বিএনপির উদ্যোগে লস্করদিয়া শামা ডেইরি ফার্ম মাঠ প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার নগরকান্দা-সালথার বিভিন্ন ইউনিয়নে-ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে লস্করদিয়া ওবায়েদ চত্বরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা।
[b]ফরিদপুর, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
কে এম ওবায়দুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
আজ বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ২১ মার্চ তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে





