বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা এখন এক ভীতিকর রাজ্যে বসবাস করছি। সারাদেশের মাটি আজ মানুষের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে।

দেশে কেবলই স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ। বর্তমান শাসকদলের ছত্রছায়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অপহরণ, গুম, গুপ্তহত্যা ও নির্বিচারে গ্রেফতার বর্তমান সময়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এম আর