হাইকোর্টের নির্দেশ মোতাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবকে কেন্দ্রিয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে মুক্তি দিতে হবে বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি হাসান জারিপ।
বুধবার সকাল আটটায় রাজধানীর উত্তর বাড্ডায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদকে কারাফটক থেকে আটকের প্রতিবাদে ও অবিলম্বে তার মুক্তির দাবীতে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এই কথা বলেছেন।
সভাপতি হাসান জারিপ আরো বলেন, ড. শফিকুল ইসলাম মাসুদকে গ্রেফতার করে সরকার মূলত হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে। তাই তিনি অনতিবিলম্বে সরকারকে হাইকোর্টে নির্দেশ মোতাবেক ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদকে মুক্তি দিয়ে হাইকোর্টের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানানোর আহবান জানান।
মিছিলটি উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা লিংক রোডের আগে গিয়ে শেষ হয়।
এছাড়াও মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর শিবির সেক্রেটারী জে মাহমুদ, অফিস সম্পাদক আজিজুল ইসলাম, জাকির হোসেন, মাইনুল ইসলামসহ প্রমুখ।
গাজীপুর মহানগরী: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে হাইকোর্টের নির্দেশ অমান্য করে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী ।
বুধবার মহানগরীর সেক্রেটারী ইশমাম আব্দুল্লার নেতৃত্বে ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে মিছিলটি বের হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ।
মিছিল শেষে সংখিপ্ত সমাবেশে শিবির নেতা বলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদকে হাইকোর্টের নির্দেশ অমান্য করে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার দুর্বল মনের পরিচয় দিয়েছে ।
ছাত্রশিবিরের আদর্শের শক্তির কাছে পরাজিত হয়ে খুন,গুম ও নির্যাতনের রাস্তা বেছে নিয়েছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে ড. শফিকুল ইসলাম মাসুদ সহ সকল নেতৃবৃন্দের মুক্তিদিন।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান , অফিস সম্পাদক গোলাম কিবরিয়া,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,মানব উন্নয়ন সম্পাদক ফখরুল আলম, শিক্ষা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক জহির উদ্দিন, প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, ছাত্রকল্যান সম্পাদক মুকাদ্দেস আলী, ফাউন্ডেশন সম্পাদক শাকির বিন হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমবি





