এর আগে সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছিল বিএনপি। কিন্তু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহ-এর মৃত্যুর কারণে দেশে একদিনের (সোমবার) রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতাল পেছানোর সিদ্ধান্ত নেয় দলটি।
রোববার দুপুরে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে, মির্জা ফখরুলসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন তারই ধারাবাহিকতায় আগামী ১৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।
এ ছাড়া ‘জরুরি ঘোষণা’ শিরোনামে রিজভীর বরাত দিয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩-এর পরিবর্তে ১৯ ডিসেম্বর মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অবরোধ কর্মসূচি শেষে এবার হরতাল পালন করবে দলটি।
এসএম





